তুমি এলে না...

কত বসন্ত ফুরালো,


কত বাহারি ফুল পড়ল ঝরে,


কত বৃষ্টি পড়ল অঝোরে,


তবু তুমি এলে না, ছড়ালে না আলো!


 

কত পাতা পড়ল মাটির বুকে,


কত কোকিল গাইল গান,


কত না বলা কথায় হল ভর্তি প্রাণ,


তবু তুমি এলে না, মরি আমি দুঃখে!


 

একলা চাঁদকে করি জিজ্ঞেস আমি,

 

কবে যে আসবে তুমি?

View kingofwords's Full Portfolio