পরিশ্রমী পিঁপড়ার দল [Bangla Rhyme]

পিঁপড়ারা অনেক পরিশ্রমী,


অনেক বেশী উদ্যমী,


কখনও এক সেকেন্ডের জন্যও অলস হয় না,


পিপড়ারাই পিঁপড়াদের তুলনা।


 

সারাদিন দূর দূরান্ত থেকে,


খাবার নিয়ে যায় বয়ে,


যত ঝড় ঝাপটা যা কিছু আসুক,


কর্ম হতে হয় না কভু বিমুখ!


 

নিয়ম মেনে চলে বলেই সদা সুখে থাকে,

 

পারি না কি মোরা শিখতে কিছু পিঁপড়ার কাছ থেকে!

View kingofwords's Full Portfolio