টুনটু্নি পাখী [Bangla Rhyme]

গাছের ডালে এক বিকেলে বসে একা টুনটু্নি পাখী,


দেখে তাকে লাগছে আজ অনেক বেশী দুঃখী,


নিঃশব্দে গোমড়া মুখে বসে আছে,


যেন সে ডাকতেই ভুলে গেছে।


 

এতো ছোট আর মিষ্টি পাখীটার মন কেন খারাপ?


ইশ! যদি গিয়ে জমাতে পারতাম তার সাথে আলাপ!


যদি বুঝতে পারতাম তার কষ্ট কেন এতো?


আমার যদি পাখীর ভাষা বোঝার ক্ষমতা থাকত?


 

টুনটু্নি পাখী তোমার মন ভালো হয়ে যাক তাড়াতাড়ি,


আজ এই মিষ্টি বিকেলে তাই আশা করি।

View kingofwords's Full Portfolio