দুষ্টু ছেলে [Bangla Rhyme]

যে কেউ তাকে দেখলে,


দুষ্টু ছেলে বলে,


কেউ বলে বাঁদর একটা,


দিল কানা করে জীবনটা!


 

তার বাবার কাছে গেল যে কত নালিশ!


এখন শুধু আছে বাকী যেতে ঘরে পুলিশ,


পড়াশুনার নামে গোল্লা,


বলে বেড়ায় সবাইকে, হবে নাকি বড় মোল্লা!


 

চায় সবাই দুষ্টামি তার হোক বন্ধ চিরতরে,

 

মা বাবা তার দুষ্টামি বন্ধের তরে ভেবে মরে!

View kingofwords's Full Portfolio