বোয়াল মাছ [Bangla Rhyme]

দেখি, দেখি দেখি!


এতো বড় বোয়াল মাছ হয় নাকি!


জেলেদের জালে পড়েছে ধরা মস্ত এক বোয়াল,


তাই দেখে চোখ সবার ছুঁয়েছে কপাল!


 

তাজা বোয়াল তার মস্ত লেজ নাড়ে,


এলাকার মানুষ দাঁড়ায় এসে মাছটিকে ঘিরে,


কেউ চোখ বড় বড় করে তাকায়,


কেউ তুলে ছবি, দেবে বলে পত্রিকায়!


 

বোয়াল মাছটি মাটির উপর বড় পলিথিনে রাখা,

 

মাছের মালিক রেখেছে দাম দশ হাজার টাকা!

View kingofwords's Full Portfolio