বাকবাকুম পায়রা! [Bangla Rhyme]

পায়রা ডাকে বাকবাকুম!


খোকার চোখে নেই ঘুম,


জানালার ফাঁক দিয়ে,


রয় খোকা পায়রাদের দিকে তাকিয়ে।


 

পায়রাগুলো কি সুন্দর!


দেখলে তাদের জুড়ায় অন্তর,


মনে হয় আদরে খোকা বুকে জড়িয়ে রাখে,


এদিক ওদিক উড়ে ওরা, কখনও বসে শাখে।


 

পায়রাগুলো খোকার কাছে প্রিয় প্রাণের চেয়ে,

 

দিনে রাতে স্বপ্ন দেখে পায়রাকে নিয়ে!

View kingofwords's Full Portfolio