আম [Bangla Rhyme]

বাজারে এলো টসটসে আম,


কিন্তু কমে না আমের দাম!


মায়ের সাথে হেঁটে খোকা আমের পাণে চায়,


আম! আম! করে খোকা বুকটা ফাটায়!


 

মা বলেন দিবেন কিনে পরে,


মধুর আম থেকে খোকার চোখ নাহি সরে,


মাঝ পথে দিল খোকা কেঁদে,


মা ভাবলেন পড়লাম এ কেমন ফাঁদে?


 

মা আম কিনে দিলে খোকা হেসে ওঠে,


আমের ব্যাগ নিয়ে ঘরের দিকে ছোটে!

View kingofwords's Full Portfolio