স্বপ্নের মত লাগে

তোমার মুখের মধুর হাসি,


স্বপ্নের মত লাগে!


তোমার নয়নের গভীরে লুকানো রহস্য,


নিত্য ভাবায় আমারে!


 

পর্দার আড়ালে দাঁড়িয়ে,


আমায় দেখে মুচকি হেসে,


যাও চলে দমকা হাওয়ার মতন,


আমি সুখের আকাশে ভেসে বেড়াই!


 

আবারো এক পলক দেখে লাজে কামড়াও ঠোঁট,

 

আমি স্বর্গীয় সুখে আবিষ্ট হই জাদুর মতন!

View kingofwords's Full Portfolio