তোমার আঁচলে পড়লাম বাধা

তোমার আঁচলে পড়লাম বাধা,


চিরদিনের তরে আমি, তোমার রোমিও,


আমার জুলিয়েট তুমি,


এন্টোনির মত পড়বো না কভু বহু নারীর প্রেমে!


 

এ শুধু কথার কথা নয় প্রিয়া,


এ যে মোর হৃদয়ে সুপ্ত প্রেমের অনুরণন!


যায় গড়িয়ে দিন যত,


ভালোবাসা বাড়ে দ্বিগুণ বন্ধুবৎসল ব্যাকটেরিয়ার মতন!


 

তোমাকে ছাড়া আমার নেই গতি কোনও,

 

হারালে তোমায় কভু, হারাবো প্রাণ ভোমরাটি, জেনে রেখো! 

View kingofwords's Full Portfolio