আমার তুমি [Bangla Song]

আমার তুমি, আমার শুধু,


নও অন্য কারো,


হবে তুমি আমার বধূ,


ইচ্ছে আমার বড়!


 

ভুলেও যেয়ো না ভুলে,


গেলে তুমি দূরে চলে,


ভাসবে দুচোখ জলে,


বেদনার সাগর তলে!


আমার তুমি, আমার শুধু,


নও অন্য কারো,


হবে তুমি আমার বধূ,


ইচ্ছে আমার বড়!

 

এসেছি কাছে প্রেম নিয়ে,


বেসেছি ভালো মন দিয়ে,


আমার সকল স্বপ্ন জুড়ে,


থেকো তুমি মনের ঘরে!


আমার তুমি, আমার শুধু,


নও অন্য কারো,


হবে তুমি আমার বধূ,

 

ইচ্ছে আমার বড়!

View kingofwords's Full Portfolio