তোমাকে আমি এত্তগুলো ভালোবাসি!

তোমাকে আমি এত্তগুলো ভালোবাসি!

 

বিশ্বাস করো সত্যি বলছি,

 

ফেরাউনের মতন কথা দিয়েও কথা ভাঙ্গিনি কভু,

 

তাইতো বারেবারে রোমিওর মত তোমার কাছে আসি!

 

 

আমি জানি যে তুমিও বোঝো, অনুভব করো,

 

এক সাগর, না না, এক আকাশ, হচ্ছে না, দাঁড়াও,

 

এক সৌরজগতের সমপরিমাণ ভালোবাসা করছে মনে বসবাস,

 

তোমার তরে, মেয়ে, তুমি কি মনের ভাষা পড়তে পারো?

 

 

এত্তগুলো ভালোবাসা লাল গোলাপ হয়ে ফুটছে মনে,

 

বিকেলের এই চিনি মেশানো রোদে, এই কুসুম কাননে!

 

 

View kingofwords's Full Portfolio