কাগজ কুড়ানি [Bangla Rhyme]

কাগজ কুড়ানি মেয়েটি,


করছে হাঁটাহাঁটি,


যেখানেই ছেঁড়া কাগজ পায়,


কুঁড়িয়ে বস্তায় ঢুকায়।


 

সারাদিন শুধু কাগজ কুড়ায়,


দোকানে বিক্রি করে সন্ধ্যায়,


বিক্রি শেষে যে টাকা পায়,


মার জন্য ওষুধ কিনে বাড়ি যায়।


 

কাগজ কুড়ানির জন্য বড্ড মায়া হয়,

 

অনেক কষ্টে তার জীবন চলে নিশ্চয়!

View kingofwords's Full Portfolio