ছড়া নিয়ে ছড়া [Bangla Rhyme]

ছড়া নিয়ে লিখব ছড়া!


কি আর করা?


কোনও বিষয় আসে না মাথায়!


তাই ছড়ার কথাই লিখব ছড়ায়!


 

ছড়া পড়তে বেশ মজা,


ছড়া লিখতে নয় সোজা,


যদিও মনে হয় সহজেই লেখা যায়,


যে লেখে সেই বুঝে অনেক কষ্ট ছড়া লিখায়!

 

 

শিশুদের বেশ প্রিয় ছড়া!

 

পড়তে ছড়া হয় ওরা পাগলপারা!

View kingofwords's Full Portfolio