মামার বিয়ে! [Bangla Rhyme]

মামার বিয়ে হবে!


করব মজা সবে!


ঢোল আর বাদ্যের তালে,


নাচব মোরা সকলে!


 

মিষ্টি মণ্ডা লুচি খাব,


বিরিয়ানিতে পেট ভরাব,


ছবি তুলব সুন্দর সুন্দর,


খুশীতে ভরবে অন্তর!


 

মামার বিয়ের চিন্তায়,

 

কোনও কাজে মন বসে না হায়!

View kingofwords's Full Portfolio