মন [Bangla Song ]

তোমার মনের মাঝে রেখো আমায়,


থাকে যেমন করে রাত জোছনায়,


মনের আড়াল হলে কভু,


এ মন আমার হবে নিভু নিভু।


 

তোমায় পেয়ে স্বর্গ পেয়েছি আমি হাতে,


ভাবি তোমায় সদা, দিনে রাতে,


আকাশ যেমন করে মেঘকে বুকে রাখে,


আমিও তেমন করে রাখব আগলে তোমাকে,


জেনে নাও তুমি ওগো যাব না ছেড়ে কভু।


 

জীবনের প্রতিটি বাকে,


তুমি পাবে যাকে,


আমি সেই বন্ধু ওগো,


এমন বন্ধু কভু পাবে না গো,


শত চেষ্টা করেও তবু।

View kingofwords's Full Portfolio