শেষের শুরু

আর মাত্র কয়টা দিন,


পার হলেই হবে শেষের শুরু,


নতুন পাতার মত,


নতুন ভোরের মত আসবে নতুন জীবন।

 


নেই ক্ষোভ কারো প্রতি,


করিনা অনিষ্ট কামনা কভু,


জীবন চলে, চলবে স্রোতের মত,


করি না চিন্তা হবে লাভ নাকি ক্ষতি?


 

কষ্ট পেয়েছি অনেক, হয়তো পাবো আরও,


মন উঠবে কেঁদে একজনের তরে, যে আমার প্রাণপ্রিয়।

View kingofwords's Full Portfolio