আশা [Bangla Song]

আশা ছাড়া জীবন শূন্য,

জেনে রেখো ভাই বন্ধু সবে,

আশারই ছায়াতলে তবে,   

হবেই হবে জীবন ধন্য।

 

জ্ঞাণী গুনী আছেন যারা,

বলেন সকলেই তারা,  

আশা থাকলে আল্লাহ্‌ সহায়,

বিপদে হবে যে উপায়,

জেনে রাখো ভালোর জন্য।

 

আশা মানে স্বপ্নের ঘুড়ি,

দাও উড়িয়ে আসমান জুড়ি,

তোমার আমার জীবন বাতি,     

জ্বলবে আশায় দিবা-রাতি,

হাসবে জীবন হয়ে সম্পূর্ণ।    

   

View kingofwords's Full Portfolio