মশার জ্বালায় বসা দায়! [Bangla Rhyme]

মশার জ্বালায়,


বসা দায়!


উড়ে এসে,


জুড়ে বসে!


 

হতচ্ছাড়া মশা!


করেছে কি দশা!


যেখানে সুযোগ পায়,


সেখানেই কামড়ায়!


 

কামড়াতে কামড়াতে চামড়া হয় লাল!


কোত্থেকে যে আসে এই মশার পাল!

 

 

View kingofwords's Full Portfolio