লক্ষ তারার ভিড়ে [Bangla Rhyme]

লক্ষ তারার ভিড়ে,


একলা চাঁদ কি করে?


একা চাঁদের রাত কাটে কি করে?


মন খারাপ হয় কি তার কালো আঁধারে?


 

চাঁদের কি আছে কোনও ঘর বাড়ি?


নাকি আকাশটাই তার বাড়ি?


দিনের বেলায় সে কই পালায়?


জানতে মনটা ব্যাকুল হয়ে যায়!


 

চাঁদ এতো সুন্দর কেন?


তারাদের মাঝে মধ্যমণি যেন!

View kingofwords's Full Portfolio