এতো ভালোবাসা রাখবো কোথায়?

একটা বিষয় আমায় প্রায়ই ভাবায়,


এতো ভালোবাসা রাখবো কোথায়?


এই যে পরম আদরে আমার গালে আদর করো,

 

মায়াময় আলিঙ্গনে ঠোঁটে চুম্বন করো।


 

কত ভালোবাসা আছে লুকিয়ে তোমার প্রতিটি নিঃশ্বাসে,


আমার প্রতি তোমার অগাধ বিশ্বাসে,


তোমার মুগ্ধ চাহনিতে জোছনার মত প্রেম ঝরে,


তোমার মোনালিসার মত হাসিতে আমার ক্লান্তি মরে!


 

এতো ভালোবাসার প্রতিদান কি পারব দিতে আমি?


হয়তো পারব, হয়তো না, জানেন শুধু অন্তর্যামী!

 

 

View kingofwords's Full Portfolio