দুই দিনের এই পৃথিবীতে...

দুই দিনের এই পৃথিবীতে,


মেতেছে মানবকুল অহংকার আর আভিজাত্যে,


শয়তানের ভাই হতে চায় প্রায় সকলে,


বোঝে না হায়! যাবে যে সব বিফলে!


 

কি নিয়ে এসেছে সবাই?


ফেরাউনের মত কিসের এতো মিছে বড়াই?


যাবে সবাই খালি হাতে,


হবে না কেউ সঙ্গী সাথে।


 

সৃষ্টিকর্তার প্রেমে মজেছে যে জন,

 

নেই তার অন্য কিছুই প্রয়োজন।

View kingofwords's Full Portfolio