আমি আবার প্রেমে পড়তে চাই

তার অপ্সরার মত হাসি ভুলতে হলে,


তার মায়াবী স্পর্শের জাদু হতে মুক্তি পেতে হলে,


আজ বলতে কোনও দ্বিধা নাই,


আমাকে প্রেম করতে হবে, আমি আবার প্রেমে পড়তে চাই!


 

যেহেতু আমার মস্তিষ্কের উপর,

 

নেই কোনও নিয়ন্ত্রণ কঠোর,


সে যা ইচ্ছা করে,


যখন তখন যায় নিয়ে মোরে সেই অতীত প্রেমের গহ্বরে!


 

আমিতো তাকে ভুলতে চাই,


আমিতো তার সমস্ত স্মৃতি shift + delete করতে চাই,


কিন্তু বারে বারে মাতালের মত মুখ থুবড়ে পড়ে যাই,


তখন মনে হয়, আমার আবার প্রেমে পড়া চাই!


 

প্রেম এসেছিল নীরবে ঠিকই,


কিন্তু নীরবে সে যায়নি, যাবার আগে দিল মনকে এমন ঝাঁকি!


ফাঁসির আসামি যেমন শুধু 'দড়ি' স্বপ্নে দেখে,


তেমনই দেখেছিলাম আমি 'মৃত্যু' চোখে!


 

অনেক কষ্টে নিজেকে সামলানোর পর,


শয়তানের মত স্মৃতি এসে আবার করে ভর,


তাইতো ক্যানভাসারের মত বারে বারে বলে যাই,

 

আমি আবার প্রেমে পড়তে চাই! 

View kingofwords's Full Portfolio