চল বদলাই

ভ্রষ্ট ওরা, শয়তানের মত, প্রেতাত্মার মত লাগে পিছু,


তাদের দেয়ার আছে যাদের অনেক কিছু,


সমাজকে, মানুষকে,


মানবতাকে।


 

ভ্রষ্ট ওরা, করে যারা সব সুকর্ম পণ্ড,


গিরগিটির মত বদলায় রং, ওরা ভণ্ড,


ওরা পারে না নিজেরা কিছু করতে,


পারে শুধু বৃশ্চিকের মত বিষ ছড়াতে।


 

পৃথিবীর চেহারা যেত মুহূর্তে বদলে,


যদি হাতে হাত রেখে বলে, চল বদলাই সকলে।  

View kingofwords's Full Portfolio