কি নেশা! [Bangla Song]

কি নেশায় মাতালে মোরে?


মন তো আর রয় না ঘরে!


পাখীর মত উড়ে শুধু,


করেছ যে কি জাদু?


 

আকাশটা যেন এক বিরাট টিভি,


তাকালেই ভাসে শুধু তোমার ছবি,


গোলাপ ফুল নিলে হাতে,


পাই তোমার স্নিগ্ধ ছোঁয়া তাতে,


দেখি স্বপ্ন কবে হবে মোর বধূ?


করেছ যে কি জাদু?


 

সবুজ ঘাসে শুয়ে শুয়ে,


বুনেছি কত না স্বপ্ন তোমায় নিয়ে,


শীতের কোমল পরশ হয়ে আসো,


আমার হাতটি ধরো, আমায় ভালোবাসো,


যেদিকে তাকাই দেখি তোমায় শুধু,


করেছ যে কি জাদু?

View kingofwords's Full Portfolio