যদি...

যদি এভারেস্ট এবং হিমালয়,


মুহূর্তে চূর্ণবিচূর্ণ হয়,


যদি সাগরের সব পানি,


যায় শুকিয়ে এখনই।


 

যদি আকাশের রং যায় পাল্টে,


যদি পৃথিবী যায় উল্টে,


যদি চন্দ্র সূর্য আর না দেয় আলো,


যদি খারাপ করে গ্রাস যা কিছু ভালো।


    

তবুও ছায়ার মত রব আমি তোমার পাশে,


তোমার মনের প্রতিটি কোণায়, তোমার প্রতি নিঃশ্বাসে।

View kingofwords's Full Portfolio