তোমার চোখে প্রেম ভাসে [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

তোমার চোখে প্রেম ভাসে,


ফুলের গায়ে সুবাসের মতন,


তোমার কথায় তৃপ্ত হয়,


আমার দেহ, মন, আত্মা সবই!


 

তুমি আছো তাই আমি কবি,


তুমি ভালোবাসো তাই আমি কবি,


তুমি কাছে আসো তাই আমি স্বর্গ পাই হাতে,


তুমি অনুপ্রেরণা দাও তাই আমি বাঁচি!


 

তোমার মনের মতই সুন্দর ঐ কারুকার্যময় দেহ তোমার,

 

যেন ভাস্করের সুনিপুণ হাতে গড়া কালজয়ী শিল্প কোনও!

View kingofwords's Full Portfolio