প্রকৃতি মায়ের কাছে [Bangla Song]

প্রকৃতির মায়ের কাছে,


কি যে জাদু আছে!


মায়ের স্নেহের মতন,


প্রকৃতি করে যতন!


 

সবুজ গাছের ছায়ায়,


শিমুল বটের তলায়,


কোকিলের কুহু ডাকে,


স্বর্গীয় পরশ থাকে,


প্রকৃতির মায়ের কাছে,


কি যে জাদু আছে!


মায়ের স্নেহের মতন,


প্রকৃতি করে যতন!


 

নদীর ঐ ঢেউয়ের তালে,


পাল তুলে নৌকা চলে,


কি শোভা চারিদিকে,


মনটাকে মাতিয়ে রাখে,


প্রকৃতির মায়ের কাছে,


কি যে জাদু আছে!


মায়ের স্নেহের মতন,

 

প্রকৃতি করে যতন!

View kingofwords's Full Portfolio