এসো স্বপ্ন রঙিন [Bangla Song]

এসো ফেলে আসা দিন,


এসো স্বপ্ন রঙিন,


এসো স্মৃতির ভেলা,


এসো প্রাণের মেলা!


 

সোনালি অতীত হায়,


ক্ষণে ক্ষণে আমায় কাঁদায়!


পেতাম যদি ফিরে তারে,


রাখতাম তারে মন মাঝারে!


এসো ফেলে আসা দিন,


এসো স্বপ্ন রঙিন,


এসো স্মৃতির ভেলা,


এসো প্রাণের মেলা!


 

সময়ের ভয়াল থাবায়,


কেউ না পার পায়!


যায় দিন, যায় রাত,


রাতের পরে আসে প্রভাত,


এসো ফেলে আসা দিন,


এসো স্বপ্ন রঙিন,


এসো স্মৃতির ভেলা,

 

এসো প্রাণের মেলা!

View kingofwords's Full Portfolio