আমার অস্তিত্ব জুড়ে

আমার অস্তিত্ব জুড়ে,


কেবল তোমার বসবাস,


আমার মনের উষ্ণ জমিতে,


করি আমি চাষ তোমার প্রেমের!


 

প্রেমের প্রাসাদ ভাঙলে ভাঙ্গুক,


নেই কোনও ভয়,


নেই কোনও সংশয়,


ঠিকই নেবো গড়ে আমি প্রেমের তাজমহল!


 

তোমার প্রেমের সুমিষ্ট ছোঁয়ায়,

 

আমি ছুটে চলা কোনও তারা হয়ে যাই!

View kingofwords's Full Portfolio