সুড়ঙ্গের মতন রাত

সুড়ঙ্গের মতন রাত,


কালো, অন্ধকার চারপাশে,


নারীর মনের মতন,


রহস্যের আঁচলে ঢাকা!

 

 

চাঁদ রাতে বেশ খুশি হয়,


কারণ রাতে সে তার সৌন্দর্য প্রকাশ করে,


মিশকালো রাতে সাজুগুজু করে,


পার্কে ঘুরে বেড়ানো দেহপসারিনীর মত!


 

রাতের নীরবতা অনেক কিছু বলে যায়,

 

তার ভাষা বোঝার ক্ষমতা মাত্র গুটিকয়েকের আছে!

View kingofwords's Full Portfolio