ঘূর্ণায়মান পৃথিবী! [Bangla Song]

ঘুরছে পৃথিবী নিজের মত করে,


ঘুরছি আমি তোমার পরে,


পৃথিবী ঘুরে সূর্যের টানে,


ঘুরি আমি তোমার আকর্ষণে!


 

প্রতিটি ক্ষণ ভাবি তোমায়,


আমার স্বপ্নের ধারক তুমি,


তুমি ছাড়া ভাবনারা উড়ে না আর,


হয় হৃদয় শুষ্ক ভূমি!


ঘুরছে পৃথিবী নিজের মত করে,


ঘুরছি আমি তোমার পরে,


পৃথিবী ঘুরে সূর্যের টানে,


ঘুরি আমি তোমার আকর্ষণে!


 

পৃথিবী দেয় না কষ্ট ঐ সূর্যটাকে,


তাইতো সদা তার পাশে থাকে,


তেমনি করে তোমার চারিপাশে,


আমার বিচরণ সদা ভালোবেসে!


ঘুরছে পৃথিবী নিজের মত করে,


ঘুরছি আমি তোমার পরে,


পৃথিবী ঘুরে সূর্যের টানে,

 

ঘুরি আমি তোমার আকর্ষণে!

View kingofwords's Full Portfolio