আজ এই বৃষ্টিস্নাত দিনে!

বৃষ্টি পড়ছে,


অঝর ধারায়,


কাঁপছে পাতা,


প্রেমিকার ঠোঁটের মত!


 

আমি কামুক ক্যাসানোভার মত,


সেই মৃদু কম্পনরত ঠোঁটের পানে,


রই অপলক দৃষ্টিতে তাকিয়ে,


লাজে আনত হয় হরিণীর মত দুচোখ তোমার!


 

করবো সহস্র চুম্বন, মধুর আলিঙ্গনে!

 

আজ এই বৃষ্টিস্নাত দিনে!

View kingofwords's Full Portfolio