আর কতো লুকাবে প্রেম?

ভালো যদি বাসোই মন থেকে,


তবে কেন এতো লুকোচুরি খেলা?


পদ্ম ফুলের মত দাও না হৃদয় মেলে,


আজ এই বৃষ্টিরস্নাত দিনে!


 

আর কতো রবে লজ্জাবতী লতা হয়ে?


আর কতো রাখবে নিজেকে গুটিয়ে?


এখনই সময় প্রেমের হাওয়ায় ভেসে বেড়াবার!


এখনই সময় স্বর্গীয় চুম্বনে আবদ্ধ হবার!


 

এসো দুটি গ্যালাক্সির মিশ্রণের মত একাকার হই!

 

এসো ভালোবাসার তাজমহল গড়ি, এসো ইতিহাস হই!

View kingofwords's Full Portfolio