মানুষ চেনা বড় দায়!

 মানুষ চেনা বড় দায়!


প্রায় সবাই যে কত না মুখোশ পরে ঘুরে,


দিবানিশি সিনা ফুলিয়ে!


বন্ধুর বেশে শত্রু আছে ব্রুটাসের মত হানতে আঘাত!


 

টাইমন মানুষ চিনতে করেছেন ভুল,


করেছেন ভুল জুলিয়াস সিজারসহ অসংখ্য জন,


ভুলের মাসুল হয়েছে দিতে মৃত্যুর মাধ্যমে,


বিশ্বাসঘাতকতা, লোভ আর স্বার্থপরতায় অন্ধ প্রায় সবে!


 

আমরা পানির মত স্বচ্ছ মনের মানুষ হতে চাই!

 

আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, সবাই মিলে ধরণীর বুকে!

View kingofwords's Full Portfolio