চাই না [Bangla Song]

চাই না তোমার বাড়ি গাড়ি,


চাই না ধন সম্পত্তি,


চাই শুধু তোমায় ওগো,


থেকো পাশে দিবা রাতি।


 

আলোর পানে ছুটে পোকা যেমন,


তোমার পানে ছুটে তেমন আমার পাগলা মন!


এ জীবনে বেসেছি ভালো শুধুই তোমাকে,


দিও না কভু কষ্ট তুমি আমাকে!


চাই না তোমার বাড়ি গাড়ি,


চাই না ধন সম্পত্তি,


চাই শুধু তোমায় ওগো,


থেকো পাশে দিবা রাতি।


 

আমি সকল বাধা ছিন্ন করে রবো তোমার পাশে,


রাখবো তোমায় পরম যতনে, সোহাগে ভালোবেসে!


এ মন দিয়েছি যখন থাকবো চিরদিন,


সুতো ছেঁড়া ঘুড়ির মতন আমি তুমিহীন!


চাই না তোমার বাড়ি গাড়ি,


চাই না ধন সম্পত্তি,


চাই শুধু তোমায় ওগো,

 

থেকো পাশে দিবা রাতি।

View kingofwords's Full Portfolio