বাংলাদেশ আমার ভালোবাসা [Bangla Song]

বাংলাদেশ আমার ভালোবাসা,


বাংলাদেশ আমার স্বপ্ন আশা,


বাংলাদেশ স্বপ্ন দেখায়,


বাংলাদেশ আছে চেতনায়!


 

লাল সবুজের পতাকা ওড়ে,


সবার বুকের ভেতরে,


বাংলাদেশ তুমি এগিয়ে যাও,


সবাইকে তুমি ছাড়িয়ে যাও!


বাংলাদেশ আমার ভালোবাসা,


বাংলাদেশ আমার স্বপ্ন আশা,


বাংলাদেশ স্বপ্ন দেখায়,


বাংলাদেশ আছে চেতনায়!


 

কতো না যতনে রেখেছো আগলে!


যাবে না এ আদর বিফলে,


বাংলা মায়ের তরে,


দেবো জীবন অকাতরে!


বাংলাদেশ আমার ভালোবাসা,


বাংলাদেশ আমার স্বপ্ন আশা,


বাংলাদেশ স্বপ্ন দেখায়,

 

বাংলাদেশ আছে চেতনায়!

View kingofwords's Full Portfolio