এতো ভালোবাসার পরেও

এতো ভালোবাসার পরেও,


কি করে পারলে দূরে যেতে, দিয়ে হতাশা?


তোমার হৃদয় নিংড়ে দেখো যদি,


দেখবে, নির্যাস হয়ে রবে আমার ভালোবাসা!


 

আমিতো স্টালিনের মত খিটখিটে নই,


কিংবা হিটলারের মত অমানবিক!


তবে কেন এমন ব্যভিচারীর মত চলে যাওয়া?


ধিক! তোমায় জানাই ধিক!


 

হয়তো তোমার না থাকাটাই আমার আশীর্বাদস্বরূপ!

 

সৌভাগ্য আমার, সময় থাকতে চিনেছি তোমার আসল রূপ!

View kingofwords's Full Portfolio