আমাদের দেশ [Bangla Rhyme]

আমাদের দেশটা সুন্দর বেশ,


দেশের নামটি বাংলাদেশ,


লাল সবুজ পতাকা,


সুখ স্বপ্নে আঁকা!


 

ইতিহাসের পাতায় পাতায়,


বাংলাদেশের নামটি পাওয়া যায়!


অনেক কষ্টে করলো যারা স্বাধীন,


হবে না শোধ তাদের ঋণ।


 

বাংলাদেশ ছড়ায় আলো!

 

বাংলাদেশ এগিয়ে চলো!

View kingofwords's Full Portfolio