নীলাঞ্জনা, এবার থামো!

নীলাঞ্জনা, এবার থামো!


আর কতো প্রেমিকের মন নিয়ে,


খেলবে তুমি ছিনিমিনি?


আর কতো ভাঙবে হৃদয় প্রেমের কুড়াল দিয়ে?


 

নীলাঞ্জনা, এবার থামো!


তোমার কি একটুও লজ্জা করে না?


লাস্যময়ী দেহ, পুষ্ট স্তন, নেশা জাগানিয়া নিতম্বে,


চোরের মত লুকিয়ে আছে কতো না ছলনা!


 

নীলাঞ্জনা, এবার থামো, তোমাকে থামতেই হবে!

 

আর কতো হৃদয় পুড়লে তবে তুমি তুষ্ট হবে?

View kingofwords's Full Portfolio