আয়না [Bangla Song]

আয়নায় তুমি দেখো তোমাকে,


যায় কি দেখা আমাকে?


ভালো করে দেখো ময়না পাখি,


প্রাণ খুলে, মেলে আঁখি!

 


যদি সত্যি আমায় ভালোবাসো,


দেখতে পাবে আমায়,


তোমার সুন্দর মুখের পাশে,


তোমারই প্রিয় আয়নায়!


ভালো করে দেখো ময়না পাখি,


প্রাণ খুলে, মেলে আঁখি!


 

জড়ালে না হয় আমার প্রেমের জালে!


খুব কি ক্ষতি তাতে?


দেখোই না একবার ভালোবেসে আমায়!


ভাসলে না হয় প্রেমের তরীতে!


ভালো করে দেখো ময়না পাখি,


প্রাণ খুলে, মেলে আঁখি!

View kingofwords's Full Portfolio