ছবি

সুন্দর কবি,


এ যে নয় শুধু ছবি,


দেখে মনে হয় যেন কবিতা!


রয়েছো চেয়ে হৃদয়ে নিয়ে কতো না কথকতা!

 


তোমার মনের গভীরতা,


নীল সাগরের চেয়েও বেশী,


তোমার কথার মালায় সূর্যের আলোর মত,


বিস্ময় রয়েছে জমা রাশি রাশি!


 

তোমার চাহনিতে কবিতা ঝরে,

 

জ্যোৎস্নার মতন ধীরে ধীরে!

View kingofwords's Full Portfolio