মন মানে না [Bangla Song]

মানে না মন মানে না,


তুমি ছাড়া কিছু যে ভালো লাগে না,


একা থাকা কতোটা কষ্টের হয়,


পারে কি বুঝতে তা তোমার হৃদয়?


 

এতো পাষাণ হৃদয় নিয়ে,


কি করে জন্মালে তুমি?


নেই কি একটুও দয়া মনে,


ভাবি এই নিঃস্ব আমি?


 

আমায় কষ্টের সাগরে ভাসিয়ে,


পাবে না শান্তি তুমি,


কষ্ট দিলে কষ্ট পাবে,

 

হবে মন বেদনার মরুভূমি!

View kingofwords's Full Portfolio