বাঁদর নাচন [Bangla Rhyme]

বাঁদরের নাচন দেখে,


খেলে হাসি চোখেমুখে,


নাচে আর গা চুলকায়,


তিড়িংবিড়িং করে লাফায়!


 

পিচ্চি শিশু পায় মজা,


বানর যে মজার রাজা!


লোকের ভিড় বেড়েই চলে,


“নাচো, নাচো!” লোকে বলে!


 

নাচতে নাচতে বানর ক্লান্ত,

 

এখন সে একদম শান্ত!

View kingofwords's Full Portfolio