ঠিকানা ভুলে [Bangla Song]

ঠিকানা ভুলে যাবো চলে,


অজানা পথে প্রান্তরে শেষ বিকেলে,


থাকবো না কাছে যেদিন আমি,


বুঝবে তুমি ছিলাম কতো যে দামি!

 


তোমার অপমান সয় না দিলে,


মনে হয় যাবো আমি মরে অকালে,


মন পুড়ে ছাই, কোথাও শান্তি নাই!


জানি না কি যে করি, কোনখানে যাই?

 

 

এতো ব্যথা তুমি আমায় কি করে দিলে?


একটুও ভাসলে না অশ্রু জলে!


হৃদয়হীনা তুমি পাবে এর ফল,

 

বেদনায় নীল মন, আঁখি টলমল!

View kingofwords's Full Portfolio