পিচ্চি চড়ুই [Bangla Rhyme]

পিচ্চি চড়ুই নিমের ডালে,


এসে বসে রাজার হালে!


এদিক ওদিক চায়,


হঠাৎ উড়ে যায়!


 

দুয়েক মিনিট পরে,


আবার আসে উড়ে,


আমার দিকে তাকিয়ে একবার,


দেয় সে উড়াল আবার!


 

মাতে সে আসা যাওয়ার খেলায়,

 

এমনি করে চড়ুই পাখি দিন কাটায়!

View kingofwords's Full Portfolio