তাল পড়ে [Bangla Rhyme]

তাল পড়ে,


ঝুপ করে,


পুকুরের কাছে,


আনন্দে মন নাচে!


 

দৌড়ে যাই,


তাল হাতে পাই,


মিষ্টি তালের ঘ্রাণে,


উল্লাস বয় প্রাণে!


 

তালের পিঠা খেলে,

 

অনেক মজা মিলে!

View kingofwords's Full Portfolio