ভালোবাসবো তোমায় [Bangla Song]

ভালোবাসবো তোমায় সকালে,


প্রখর দুপুরে, মিষ্টি বিকেলে,


ভালোবাসবো তোমায় সূর্য দিলে ডুব,


রাতের আঁধারে তোমায় ভালোবাসবো খুব!

 


পাখি যেমন বাসে ভালো ঐ আকাশটাকে,


আমিও তেমন ভালোবাসি শুধু তোমাকে,


তুমি আমার জান, পরাণের পরাণ,


না দেখলে তোমায় মন করে আনচান!


ভালোবাসবো তোমায় সূর্য দিলে ডুব,


রাতের আঁধারে তোমায় ভালোবাসবো খুব!


 

চন্দ্র যেমন সত্য, সত্য তোমার মন,


আঁধার ঘরের আলো তুমি, আমার আপনজন,


আমায় ছেড়ে চলে গেলে যাবো মরে প্রিয়া!


চিরতরে থেকো পাশে হয়ে আমার ছায়া!


ভালোবাসবো তোমায় সূর্য দিলে ডুব,

 

রাতের আঁধারে তোমায় ভালোবাসবো খুব!

View kingofwords's Full Portfolio