তোমায় নিয়ে দেখা স্বপ্ন [Bangla Song]

স্বপ্ন দেখি আমি, স্বপ্ন দেখাই,


স্বপ্নের পৃথিবীতে ঘুরে বেড়াই,


আমার স্বপ্ন ঘিরে তুমি, শুধু তুমি,


তোমার জন্যে করি শুধু পাগলামি!


 

মনে যায় বয়ে দমকা হাওয়া যখন,


তোমার সুন্দর মুখটি চোখে ভাসে তখন,


হাওয়ায় মিলায় যত দুঃখ বেদনা,


তুমি ছাড়া আপন আমার আর কেউ না,


তুমি আছো বলেই আছি আমি,


আমার স্বপ্ন ঘিরে তুমি, শুধু তুমি,


তোমার জন্যে করি শুধু পাগলামি!


 

সূর্য যেমন কষ্টে থাকে,


একলা আকাশের বুকে,


চাঁদকে চায় কাছে পেতে যেমন,


আমিও তেমনি চাই তোমার আলিঙ্গন,


হতে চাই তোমার স্বামী,


আমার স্বপ্ন ঘিরে তুমি, শুধু তুমি,

 

তোমার জন্যে করি শুধু পাগলামি!

View kingofwords's Full Portfolio