গাধার পিঠে [Bangla Rhyme]

গাধার পিঠে,


ছোট ভাই উঠে,


পড়লে একবার,


উঠে বসে আবার!


 

এই তার আজব খেলা!


এই করে কাটে তার বেলা,


গাধার প্রাণটা যেন যায় যায়,


ভাইটির ভার বওয়া যে দায়!


 

আমি তাকে থামতে বলি,

 

সে বলে, আরেকটু খেলি!

View kingofwords's Full Portfolio