মন মানে না! [Bangla Song]

মানে না মন,


কি যে করি এখন?


স্বপ্ন হয়ে আসো মনে,


দিনে রাতে সঙ্গোপনে!


পারি না থাকতে তুমিহীনা,


একটিবার বলো ভালোবাসি কিনা?


 

ভালো যে বাসো আমায়,


সে কথা জানি আমি,


রাতদিন তোমার ভাবনায়,


পথে চলি, পথে থামি!


পারি না থাকতে তুমিহীনা,


একটিবার বলো ভালোবাসি কিনা?


 

কবে যে মুখ ফুটে বলবে,


তোমার মনের কথা?


কবে যে কমাবে তুমি,


আমার মনের ব্যথা?


পারি না থাকতে তুমিহীনা,

 

একটিবার বলো ভালোবাসি কিনা?

View kingofwords's Full Portfolio